বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান পুলিশের পদক্ষেপ দেখে গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত: স্পিকার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে প্রাণহানি, হত্যা মামলায় আসামি সাংবাদিক কিশোরগঞ্জের কটিয়াদী করগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে কয়েক লাখ টাকা নিয়ে উধাও কথিত এনজিও চক্র কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের ম্যৃতু খুলনায় যুবক গুলিবিদ্ধ

সাংবাদিক পরিচয়ে ইউএনওদের থেকে চাঁদাবাজি, আ.লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
সাংবাদিক পরিচয়ে ইউএনওদের থেকে চাঁদাবাজি, আ.লীগ নেতা গ্রেফতার

মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির ভয় দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সন্ধ্যার আগে তাকে শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের বিভিন্ন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহনির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচার হলে সরকার অনেককেই শাস্তি দেন। এ সুযোগে নিজেকে চ্যানেল আইয়ের সাংবাদিক চকর মালিথার নাম পরিচয় দিয়ে বিভিন্ন ইউএনওদের কাছ থেকে মোবাইল ফোনে মোটা অংকের টাকা দারি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করা হবে বলে হুমকি দেন। পরে ওই সকল ইউএনও সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে বিকাশে টাকা দেন।

তিনি ক্ষমতাসীন দলেন নেতা বলে বিভিন্ন সময় কেন্দ্রের নেতাদের নাম ব্যবহার করে নানা ধরনের প্রতারণার অভিযোগও রয়েছে।

এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার পুলিশ সুপার সিরাজগঞ্জ জেলা পুলিশকে বিষয়টি অবগত করলে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করেন। এক পর্যায়ে তাকে শহরের কাঠেরপুল এলাকা থেকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের দোষ স্বীকার করেন।

পুলিশ সুপার আরও বলেন, তার বিরুদ্ধে প্রতারণার আরও অভিযোগ রয়েছে। এর আগেও তিনি কয়েকবার গ্রেফতার হয়ে ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলামসহ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com