মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে ৭ ইউপির ৪টিতেই ধরাশায়ী আ.লীগ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে
তাড়াইলে ৭ ইউপির ৪টিতেই ধরাশায়ী আ.লীগ

দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের কাছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে উপজেলার সাতটি ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য (পুরুষ) ও সাধারণ ওয়ার্ডের সদস্য (নারী) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে আরো জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাত্র তিনটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিজয় লাভ করেছেন। বাঁকি ৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরাজিত হয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে বিজয়ী হয়েছেন মাত্র তিনজন। এরা হলেন, রাউতি ইউনিয়নে ইকবাল হোসেন তারিক ৬ হাজার ৯৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নূর শরীফ উদ্দিন আলম ঘোড়া প্রতীকে ৪ হাজার ১৪৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ধলা ইউনিয়নে আফরোজ আলম ঝিনুক নৌকা প্রতীকে ৬ হাজার ৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজেদুর রহমান মিল্টন লাঙ্গল প্রতীকে ৫ হাজার ১২৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দামিহা ইউনিয়নে একেএম মাইনুজ্জামান নবাব ৫ হাজার ২৮৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির ভুঁইয়া চশমা প্রতীকে ৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক পেয়ে  বিজয়ী হয়েছেন তিনজন। এরা হলেন, উপজেলার জাওয়ার ইউনিয়নের এমদাদুল হক রতন ৫ হাজার ২৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার খান ৪ হাজার ৫৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। দিগদাইড় ইউনিয়নে আশরাফ উদ্দীন ভুঁইয়া আসাদ ৩ হাজার ৮৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ হোসেন ভুঁইয়া নৌকা প্রতীকে ৩ হাজার ৭২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে সাইম দাদ খান নৌশাদ ৭ হাজার ৬৬৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান মাহাজন নৌকা প্রতীকে ৫ হাজার ৪৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অপরদিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলহাজ্ব আবু জাহেদ ভুঁইয়া, আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৫৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র  প্রতিদ্বন্দ্বী আবদুল ওয়াদুদ মোটরসাইকেল প্রতীকে ৩ হাজার ৫১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com