মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু ১ হাজার কোটি টাকার বড় ঋণখেলাপীদের বিশেষ ছাড় মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু

আরেকটি ঝড় আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
আরেকটি ঝড় আসছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউরোপের দেশগুলোতে করোনার আরেকটি ঝড় আসছে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার পর এমন সতর্কতা দিল সংস্থাটি। সুরক্ষার জন্য বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান হান্স ক্লুজ বলেন, নভেম্বরের শেষের দিকে ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে অন্তত ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত করা হয়েছে। ডেনমার্ক, পর্তুগাল এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ইতোমধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ক্লুজ বলেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যে ওমিক্রন এই অঞ্চলের আরও দেশে ছড়িয়ে পড়বে, যা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঝুঁকির দিকে ঠেলে দেবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলে রাশিয়া এবং অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র, পাশাপাশি তুরস্ক অন্তর্ভুক্ত।

ক্লুজ বলেন, বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com