সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভৈরবে বি আই ডব্লিউ টি এ কর্তৃক হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে
ভৈরবে বি আই ডব্লিউ টি এ কর্তৃক হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে বি আই ডব্লিউ টি এ কর্তৃক নদীর তীরবর্তী মালিকানাধিন ভূমিতে খুটি পিলার বসিয়ে একক ভাবে নকশা তৈরি করে ভূমি মালিকদের হয়রানী বন্ধে ৭ দফা দাবীতে মানববন্ধন করেছে নদী তীরবর্তী ভূমির মালিক ও ব্যবসায়ী বৃন্ধ ।

ভূমি মালিকদের হয়রানী বন্ধে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান ও শহীদ আইভি রহমানের একমাত্র পুত্র, কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের মাধ্যমে সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান করেছেন বক্তারা। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে ভুক্তভোগী ভূমির মালিক ও ব্যবসায়ীবৃন্ধের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু। জোড় পূর্বক বি আই ডব্লিউ টি এ কর্তৃক অবস্থানকারীকে তার সত্ব প্রমানের সুযোগ না দিয়ে সি এস আর ও আর বি এস এর মালিকাধনাধীন ভূমিতে খুটি পিলার বসিয়ে জোড় পুর্বক বি আই ডব্লিউ টি এর অধিভুক্ত করায় মানবন্ধন করেন ভূমির মালিক ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । মানববন্ধনটি পরিচালনা করেন ভৈরব চেম্বার অব কর্মাস এর সিনিয়র সহ-সভাপতি হাজী মোশারফ হোসেন।

এসময় ৭ দফা দাবিসহ কঠোর হুশিয়ারি দিয়ে বক্তারা বলেন, জোড় পুর্বক বি আই ডব্লিউ টি এ কর্তৃক অবস্থানকারীকে তার সত্ব প্রমানের সুযোগ না দিয়ে সি এস/ আর ও আর/ বি এস এর মালিকাধনাধীন ভুমিতে খুটি পিলার বসিয়ে নকশা তৈরিসহ অধিভুক্ত না করতে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর সাত দফা দাবী বি আই ডব্লিও টি এ এর করা নকশা বাতিল করে ভুমির মালিকদের নিয়ে নতুন নকশা করতে হবে। বি আই ডব্লিও কর্তৃক যে কোন নতুন আইন বাস্তবায়নের পুর্বে অবস্থানকারীকে নোটিশ দ্বারা অবহিত করতে হবে। ভুমি অফিস জেলা প্রশাসক কর্তৃক যে কোন আইন বাস্তবায়নে অবস্থানকারীকে তার মালিকানা সত্ব প্রমানের সুযোগ দিতে হবে। স্বত্ব প্রমানের সুযোগ না দিয়ে কোন ধরনের খুটি পিলার বসিয়ে সীমানা নির্র্ধারণ করা যাবেনা। ভাঙ্গন কবলিত মেঘনা নদীর সীমানা নির্ধারণ করার পর তীরবর্তী জায়গার সীমানা নির্ধারন করতে হবে।

বন্দর নগরী ভৈরবের নদীর তীরবর্তী সি এস/ আর ও আর/ বি এস এর মালিকানাধীন ভুমিকে জোর পুর্বক বি আই ডব্লিটিএ’র অধিভুক্ত করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানান বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com