রোববার (২০ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ নিকলী উপজেলার উত্তর দামপাড়া এলাকা হতে মাদক ব্যবসায়ী পংকজ চন্দ্র পাল সোহেল (৫০), পিতা-পরেজ চন্দ্র পাল, সাং-দামপাড়া, থানা-নিকলী, জেলা- কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।