ভৈরবে ৭ দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ সন্ধা ৭ টায় ভৈরব সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুল মাঠে ভৈরব বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৬ আসনের সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ভৈরব থানার অফিসার ইনর্চাজ ওসি মো: গোলাম মোস্তুফ।পৌর মেয়র জনাব ইফতেখার হোসেন বেণু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ সাবেক রাষ্টপ্রতির এপি,এস,সাখাওয়াত হোসেন মোল্লাসহ আরো অনেকে।
মেলা প্রসঙ্গে ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক সুমন মোল্লা জানান, বই বিক্রি ছাড়াও মেলা মঞ্চে প্রতিদিন গ্রন্থ আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, নাটক, আবৃত্তি, গুণীজন সম্মানান প্রদান ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে থাকবে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠাৃন। এবারের মেলায় ২৫ টি বইয়ের স্টল বসেছে মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।