বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার!

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে
ভৈরবে মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার!

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জামালপুরে সৎ মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবা রুবেল মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। এদিকে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলে জানায় পুলিশ ।

ধর্ষিতার পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা যায়, জামালপুর মধ্যপাড়া গ্রামের আঃ রউফের পুত্র রুবেল ৩টি বিয়ে করে। বর্তমানে তার ২জন স্ত্রী রয়েছে। ধর্ষিতা সাবিনা (ছদ্ম নাম) তার সৎ মেয়ে । গত ১০ মাচর্, সৎ বাবা মেয়েকে ঘরে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এছাড়া ও গাজীপুরের টঙ্গীতে নিয়ে গিয়ে ও একটি বাড়িতে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে । তবে ঘটনা ধামাচাপা দিতে গিয়ে অভিযুক্ত রুবেল তার আপন সহোদর ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে পুলিশ তার ভাই রবিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেয় ।

পরে মেয়ের অভিযোগের ভিত্তিতে রুবেলকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে রুবেলের মা বলেন, রবিনকে ফাসাতেঁ চেয়েছিল তার ভাই রুবেল । তবে রবিন এ কাজ করতে পারেনা বলে তিনি দাবী করেন।

এ বিষয়ে ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে সৎ বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং রবিনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জে ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com