মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কোরবানির পশুর চামড়ার যে দাম নির্ধারণ করলো সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে
কোরবানির পশুর চামড়ার যে দাম নির্ধারণ করলো সরকার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুটের দাম ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা।

মঙ্গলবার (৫ জুলাই) চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি জানান, খাসির লবণযুক্ত কাঁচা চামড়া প্রতি বর্গফুটের দাম ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুটের দাম ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

চামড়ায় লবণ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করতে আহ্বান জানিয়ে টিপু মুনশি বলেন, আগামী জুমায় চামড়ায় লবণ দেওয়ার বিষয়টি যদি বলা হয়, তাহলে মানুষ সচেতন হবে।

উল্লেখ্য, গত বছর গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ঢাকায় ছিল ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা ছিল। অন্যদিকে, প্রতি বর্গফুট খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল ১৫ থেকে ১৭ টাকা এবং প্রতি বর্গফুট বকরির চামড়া ছিল ১২ থেকে ১৪ টাকা ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com