মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে মানুষের কাটা পা উদ্ধার

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইলে সড়কের ঢাল থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে থানা পুলিশ। 

শনিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে তাড়াইল-করিমগঞ্জ সড়কের দিগদাইড় ইউনিয়নের করাতি মুচি বাড়ির মোড়ে সড়কের ঢালে মানুষের একটি কাটা পা দেখতে পায় স্থানীয় জনগন। এক কান দু’কান করে ওই সড়কে যাতায়াতকারী জনগনসহ আশেপাশের মানুষের উৎসুক জনতার ভীড় লেগে যায়।

খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিকাল ৬টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানুষের একটি কাটা পা উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানুষের একটি কাটা পা হাঁটু থেকে নীচ পর্যন্ত উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।তিনি আরো বলেন, দেখে অনুমান করা যায় এটি একটি পুরুষ মানুষের পা। বয়স আনুমানিক ৫০/৬০ হবে। তবে কাটা পা’য়ে হাসপাতালের গজ ব্যান্ডেজ লাগানো আছে।

প্রাথমিকভাবে ধারনা করছি হাসপাতালে অপারেশনের মাধ্যমে পা কেটে বাদ দেয়া হয়েছিল। আমরা উদ্ধারকৃত এই পা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাবো।আমাদের ধারনা ঠিক হলে কাটা পা’টি মাটিতে পুতে রাখবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com