বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

৩০% ভাড়া বৃদ্ধির দাবি বাল্কহেড নৌ-পরিবহন মালিক ও শ্রমিক সমিতির

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে
৩০% ভাড়া বৃদ্ধির দাবি বাল্কহেড নৌ-পরিবহন মালিক ও শ্রমিক সমিতির
দেশে জ্বালানি তেলের মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৩০% ভাড়া বৃদ্ধি করার দাবি জানিয়েছেন বাল্কহেড নৌ-পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। এসময় বাল্কহেড নৌপরিবহনের ভাড়া বৃদ্ধি না পর্যন্ত, সবধরনের বাল্কহেড নৌপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন সমিতির নেতারা।
এ বিষয়ে বিভিন্ন বাল্কহেড নৌপরিবহন মালিক ও শ্রমিক সমিতি একত্রিতে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে সোমবার (৮ জুলাই) বিকালে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পাটুলী বাজারে আলোচনা সভা করেন। আলোচনা সভা শেষে সন্ধ্যা ৬টায় সাংবাদিক সম্মেলন করেন তারা।
উক্ত আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনে বাল্কহেড নৌ-পরিবহনের উত্তর পূর্বাঞ্চলীয় নৌ-যান মালিক সমিতির সভাপতি তফাজ্জল হোসেন বাদল, ঘোড়াউত্রা বাল্কহেড নৌপরিবহন মালিক সমিতির সভাপতি মুহাম্মদ মাছুম, বাজিতপুর নৌপরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ বিভিন্ন নৌ সংগঠনের নেতারা, বাল্কহেড নৌ-পরিবহনের ৩০% ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে। দাবি আদায় না হওয়া পর্যন্ত, সব ধরনের বাল্কহেড বন্ধ রাখার ঘোষণা দেন। এবং এ দাবি বাস্তবায়ন না হলে নৌ-অবরোধ সহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এসময় নেতারা সিলেট সুনামগঞ্জ থেকে শুরু করে বাল্কহেড চলাচলের নৌ-পথে বিভিন্ন স্পষ্টে চাঁদাবাজি বন্ধেও জোর দাবি তোলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com