রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্য ঝুঁকিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে
তথ্য ঝুঁকিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

বার্তা আদান-প্রদানের সঙ্গে অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় প্রায় ২০০ কোটি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের। মেটার মালিকানাধীন এই যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ফোন নম্বরের মাধ্যমেই হোয়াটসঅ্যাপে পরিচিত-অপরিচিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সম্প্রতি ৪৮ কোটি ৭০ লাখেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি করেছেন সাইবার অপরাধীরা। এসব তথ্য বিক্রির জন্য হ্যাকারদের অনলাইন ফোরামে বিজ্ঞাপনও দিয়েছেন তারা। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তথ্যনিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাইবার নিউজ।

সাইবার নিউজের তথ্যমতে, ৮৪টি দেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে সাইবার অপরাধীদের কাছে। বিশাল এই তথ্যভান্ডারে ইতালির তিন কোটি ৫০ লাখ, সৌদি আরবের দুই কোটি ৯০ লাখ, যুক্তরাষ্ট্রের তিন কোটি ২০ লাখ, যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ এবং রাশিয়ার এক কোটি ব্যবহারকারীর তথ্য রয়েছে।

এই তথ্য ভান্ডারে কীভাবে সাইবার অপরাধীরা প্রবেশ করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ফাঁস হওয়া ফোন নম্বর কাজে লাগিয়ে স্প্যাম মেইল পাঠানোর পাশাপাশি ফিশিং আক্রমণ চালাতে পারে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণও নিতে পারে। পাশাপাশি ব্যবহারকারীদের কার্যক্রমের ওপরও নজরদারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com