বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে
নিকলীতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা

কিশোরগঞ্জ নিকলীতে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নিকলী জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে, নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভীন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান রুহুল কুদ্দুস ভুঁইয়া (জনি), উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনসুর আলী আরিফ, নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সজীব ঘোষ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কে এম তানজির নাইম, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, নিকলী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানগন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিকলী উপজেলা শাখা, উপজেলা ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা সকল বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

মত বিনিময়ের সভার শেষে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক ( আইজিএ) প্রশিক্ষণের প্রশিক্ষণাথীদের মাঝে চেক বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com