বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ঢাকা পোষ্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ঢাকা পোষ্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কিশোরগঞ্জে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোষ্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন আর আগের দিন নেই খবর পড়তে কেউ আর প্রিন্ট পত্রিকার জন্য অপেক্ষা করে না। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, গত দুই বছরে ঢাকা পোস্ট যা দেখিয়েছেন অনেকই তা অনেক বছরেও করতে পারেনি। মাত্র ২ বছরে ঢাকা পোস্ট জনপ্রিয়তা ও আস্তার গণমাধ্যম হিসেবে মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছে। সংবাদে বস্তুনিষ্ঠতার কারণে এ নিউজ পোর্টালটি অনেক এগিয়ে রয়েছে। এছাড়াও ঢাকা পোস্ট কিশোরগঞ্জের সকল খবর সবার আগে দেয়ার চেষ্টা করেছে। ঢাকা পোস্টের এ জনপ্রিয়তার ধারা অব্যাহত থাকুক সেই আশাই করছি।

ঢাকা পোস্টের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস.কে রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সময় টিভির নিজস্ব প্রতিবেদক নূর মোহাম্মদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, মানবজমিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতার রহমান মিলন, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুল আলম, দেশ টিভির জেলা প্রতিনিধি টিটু দাস, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ, আরটিভির জেলা প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার ভূইয়া, স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল, বাংলাদেশের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক কবির, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফ আলী, দ্যা সাউথ এশিয়ান টাইমস জেলা প্রতিনিধি মনির হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com