শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

আগামী মাসে তুরস্কে যাবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে
আগামী মাসে তুরস্কে যাবেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ফুয়েল লোডিং অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে গতকাল বুধবার জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এ হাবের টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, আক্কুয়ু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সফলতার সঙ্গেই এগিয়ে চলেছে।

তিনি আরও বলেন, এমন একটি সম্ভাবনা আছে যে, জনাব পুতিন ২৭ এপ্রিল তুরস্কে আসবেন, অথবা আমরা দু’জনেই অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবো।

তবে এ বিষয়ে সোমবার ক্রেমলিন জানিয়েছে, পুতিনের তুরস্ক সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয়।

দ্য আক্কুয়ু এনপিপি তুরস্কে নির্বিতব্য প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্র। রাশিয়ার সাথে ২০১০ সালে তুরস্কের আন্তর্সরকারি চুক্তির মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর কাজ শেষ হলে এটি তুরস্কের বিদ্যুৎ চাহিদার দশ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। চলতি বছরেই বিদ্যুৎকেন্দ্রটি চালু হওয়ার কথা রয়েছে।

এদিকে এ মাসের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আন্তর্জাতিক এ আদালতের যেসব সদস্য রাষ্ট্র রয়েছে, তাদের বিধান অনুযায়ী, যদি পুতিন সেসব সদস্য রাষ্ট্রে যান তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। তবে তুরস্ক এ আদালতের সদস্য নয়। সূত্র:রয়টার্স।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com