রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ওসির মতবিনিময়

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ওসির মতবিনিময়

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ হাসান সুমনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবনিযুক্ত ওসি নাহিদ হাসান সুমন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক কুইক রেসপন্স করে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে সচেষ্ট থাকব। মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের আহবান জানান তিনি। পুলিশ ও সাংবাদিক মিলে মিশে কাজ করলে সমাজ থেকে অনেক অপরাধ দমন করা সহজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সহ-সভাপতি তরীকুল হাসান শাহীন, মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন সরকার, অর্থ সম্পাদক মুহিবুল্লাহ বচ্চন, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন হৃদয়, প্রচার সম্পাদক দিলিপ রবিদাস, পাকুন্দিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু, সাধারণ সম্পাদক আফছর উদ্দিন আশরাফী, সাংগঠনিক সম্পাদক আগুন আমিন, সদস্য এমদাদুর রহমান, ওয়াজেদ নবী, ছড়াকার রফিকুল ইসলাম খোকনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com