শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টায় গ্রেফতার এক

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ চেষ্টায় গ্রেফতার এক

কিশোরগঞ্জ কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়ন মাধবদী গ্রামের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মজিবুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

অভিযুক্ত মুজিবুর রহমান (৫৫) ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের মৃত রুপা গাজীর ছেলে এবং ভিকটিম শিশু একই এলাকার স্থানীয় মাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। শিশুটি মজিবুর রহমানকে চাচা বলে সম্বোধন করতো।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে মাধবদী থেকে মজিবুর রহমানকে গ্রেফতার করে কুলিয়ারচর থানা পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে রোজার মধ্যে মরিচ তোলার টাকা দেওয়ার কথা বলে, শিশুটিকে একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নেয় মজিবুর রহমান। এসময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার, কিল-ঘুষি ও কামড়ে কোনো রকম আত্মরক্ষা করে দৌড়ে মাকে গিয়ে ঘটনা জানায়। ঘটনার পর বিষয়টি গতদুই দিন স্থানীয় ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। সর্বশেষ কুলিয়ারচর থানা পুলিশ খবর পেয়ে অভিযুক্ত মুজিবুর রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে অভিযুক্ত মজিবুর রহমানকে মাধবদী এলাকা থেকে গ্রেফতার করার হয়। পরে শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর আসামিকে কিশোরগঞ্জের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে। মামলা নং ২ তারিখ: ৮ এপ্রিল ২০২৩।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com