বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

মধ্যযুগীয় কায়দায় নারীকে বেত্রাঘাত, গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
মধ্যযুগীয় কায়দায় নারীকে বেত্রাঘাত, গ্রেপ্তার ৪

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাতের মাধ্যমে নির্যাতন করা হয়েছে। এতে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৪ এপ্রিল রাতে উপজেলার বড়জুম গ্রামের মো. বাচ্চু মিয়ার বাড়ির উঠানে বেত্রাঘাতের ঘটনাটি ঘটে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এরা হলেন উপজেলার আলীনগর গ্রামের হাফেজ মো. নুরুল ইসলাম (৩৫), বড়জুম গ্রামের বায়েজিদ হোসেন (৭০), আতিক উল্লা (৫০) ও মো. তৈয়ব আলী (৬৮)।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বড়জুম গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অটোরিকশা চালকের পরকীয়ার সম্পর্ক রয়েছে, এমন অভিযোগ তুলে মঙ্গলবার রাতে সালিশ বিচারের নামে ওই নারীকে বেত্রাঘাত করা হয়। পরে নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী চুনারুঘাট থানায় এসে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। বাকিরা পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ওই নারী পরকীয়ায় জড়িয়ে অপরাধ করেছেন মর্মে শাস্তি হিসেবে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপের সিদ্ধান্ত দেয়া হয় সালিশে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, ওই নারীর শরীরে বেত্রাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাথর নিক্ষেপ করা হয়েছে কি না এবং কয়টি বেত্রাঘাত করা হয় তা জানা যায়নি। গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com