বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান

পাকুন্দিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচী পালন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচী পালন

গ্যাস, তেল ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, আওয়ামীলীগ সরকারের সর্বগ্রাসী দূর্নীতিসহ পূর্ব ঘোষিত ১০দফা দাবী বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ তার সকল অঙ্গ সংগঠন।

শনিবার বিকাল ৫টার দিকে পৌরসদরের পলিগ্যান পাবলিক স্কুল মাঠে এই কর্মসূচী পালন করা হয়।

ঘন্টাব্যাপি চলা এই অবস্থান কর্মসূচীতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের দুইশতাধিক নেতাকর্মী অংশ নেয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মো. আমিরুজ্জামান। এসময় তিনি আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি স্বাভাবিক পর্যায়ে আনতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদ, মো. কামাল উদ্দিন, আ. ছাত্তার ও মাহমুদুজ্জামান রিপন, পৌর বিএনপির সভাপতি এএসএম মিনহাজ উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আছাদুজ্জামান আসাদ ও পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com