বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে হাফেজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ছোট নুনতোর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে মো. সিয়াম (১০) একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২) পা‌নিতে ডুবে মারা গেছে। তারা দুজনেই প্রতিবেশী।

ধর্মগড় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত সিয়ামের বাবা মকবুল জানান, পুকুরে পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে একজন গভীর পানিতে তলিয়ে যায়। অপরজন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে পানিতে সেও তলিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে। স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল পানিতে ডুবে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com