শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ঢল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে
জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুস‌ল্লিদের ঢল

রমজানের শেষ জুমা ইঙ্গিত দিচ্ছে বিদায় নিতে চলেছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মুসলমানদের কাছে রমজান মাস বেশ গুরুত্বপূর্ণ। রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদাও বিশেষ গুরুত্ব বহন করে। রমজান মাসের শেষ জুমায় সওয়াবের আশায় আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক মসুল্লি নামাজ আদায় করতে আসেন।

শুক্রবার ১৪৪৪ হিজরির শেষ জুমাবার। অনেকই সন্তান‌দের স‌ঙ্গে ক‌রে বায়তুল মোকাররমে আখে‌রি জুমার নামাজ পড়‌তে এসেছিলেন।

স‌রেজ‌মি‌ন দেখা যায়, বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অনেকেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।

গুলশান-২ নাম্বা‌রে থেকে এসেছেন একজন নামাজ পড়তে। তিনি বলেন, বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়েন‌নি কখনও। ঢাকায় থাকা হয় অনেক বছর। কিন্তু রমজা‌নে বায়তুল মোকাররমে জুমা পড়া হয়‌নি কখনও। গতকাল (বৃহস্প‌তিবার) রা‌তে হঠাৎ ক‌রেই সিদ্ধান্ত নিলাম আখে‌রি জুমাটা এখা‌নেই পড়ব।

মুস‌ল্লি‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, দূরদূরান্ত থে‌কে বায়তুল মোকাররমে নামাজ পড়‌তে আসা‌দের অ‌নে‌কেই একইস‌ঙ্গে টুকটাক কেনাকাটার প‌রিকল্পনা নি‌য়েই এ‌সে‌ছেন। তবে নামাজ পড়‌তে আসা‌টাই মূল উ‌দ্দেশ্য। যে‌হেতু এখা‌নে আস‌ছি টু‌পি ও আতর কিনলাম।

অ‌নেক মুস‌ল্লি‌কে জাতীয় মস‌জি‌দে নামাজ পড়‌তে আসা‌র মুহূর্ত ক্যামেরাব‌ন্দি কর‌তে দেখা গে‌ছে। সেল‌ফি তোলায় ব্যস্ত এক মুসল্লি ব‌লেন, বন্ধুরা আস‌ছি একস‌ঙ্গে রমজা‌নের শেষ জুমা পড়‌তে। ক‌য়েকটা ছ‌বি তু‌লে স্মৃ‌তি জমা ক‌রে রাখলাম।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com