রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে
সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে শুক্রবার (২১ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হবে। আর যদি চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে রোজা ৩০টি হবে। ঈদ হবে আগামী রোববার (২৩ এপ্রিল)।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বৈঠক করবে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটি। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন।

গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোনে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ জানানো হয়।

এদিকে সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ শুক্রবার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com