রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

নির্বাচনকালীন সরকার কখন হবে সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
নির্বাচনকালীন সরকার কখন হবে সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচনকালীন সরকার গঠনে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় না, তবে তিনি প্রয়োজনমতো ক্যাবিনেট গঠন করতে পারেন বলেও জানান আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন তিনি নির্বাচনকালীন সরকার গঠন করবেন। নির্বাচনকালীন সরকারে শুধু জনগণের প্রতিনিধিদের থাকা উচিত।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিনি বলেন, বিদেশি সংস্থা মতামত দেয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার প্রয়োজন হলে সরকার করবে। অপব্যবহার ঠেকাতে সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলেও জানান আইনমন্ত্রী।

দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রার সবচেয়ে বড় বাধা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়। তাই বিচারকদের দুর্নীতির বিরুদ্ধে সঠিক রায় দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com