রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের ফরম কিনলেন ১২ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের ফরম কিনলেন ১২ জন

ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন। গত শনিবার (৩ জুন) থেকে আজ (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত সময়ের মধ্যে ১২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান।

তিনি জানান, ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের জন্য ১২ জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মো. মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা মো. নুরুল ইসলাম তামিজি, গুলশান থানা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, মুজিবনগর বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী সমিতির সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ মুসা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মো. আবু সাইদ, যুবলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা সুলতানা, আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মোহাম্মদ আলী আরাফাত, অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের (একাংশ) সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের খান ও বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিন।

তিনি জানান, সারাদেশের নয়টি পৌরসভার মেয়র পদে ৬৫টি এবং ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৮৬টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মে সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা যান। জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৭ জুলাই আসনটিতে উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যালটের মাধ্যমে ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com