বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্র তিন দিন ধরে নিখোঁজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্র তিন দিন ধরে নিখোঁজ

নুর মুহাম্মদ নামের ১৩ বছর বয়সী এক ছেলেকে গত ৬জুন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র।

তার বাবা আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো ফজলুল হক। তারা দীর্ঘদিন যাবৎ কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিসের মনিপুরঘাট এলাকায় বসবাস করে আসছে। দুই ভাইয়ের মধ্যে নূর ছোট। তাকে হারিয়ে তার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তার জন্য পরিবার-আত্বীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত ৬ জুন মঙ্গলবার বিকেল ৫.২০ মিনিটে প্রাইভেট শিক্ষকের বাসায় যাবার জন্য নুর তার সাইকেল নিয়ে নিজ বাসা থেকে বের হয়। তখন তার পরনে ছিল লাল রঙ্গের টি-শার্ট ও কালো রঙ্গের ট্রাওজার। বাসা থেকে বের হবার পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। প্রাইভেট শিক্ষকের কাছে খোঁজ নিয়ে জানা যায় সেখানেও যায়নি। তার বন্ধু-আত্বীয়সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও তাকে না পেয়ে কিশোরগঞ্জ মডেল থানাকে অবগত করে তার পরিবার। তখন থানায় একটি সাধারন ডাইরি করা হয়। যার নাম্বার ৪৫৩।

তার কোন খোঁজ পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যোগাযোগঃ ০১৩০৩০৪৮২৩১, ০১৭১০-০৯৩৯০৭

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com