র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে ৩৯১৫ পিস ইয়াবা’সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (১০ জুন) সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আকবর নগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৯১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল, নগদ ২,৮০০ টাকা ও মাদকের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুজ্জামান (২৬) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চারআনিপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে এবং শাকিল (১৯) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কান্দাপাড়া শিবপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক মেজর মো: শাহরিয়ার মাহমুদ জানিয়েছেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।