রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার

হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে
হিরো আলমকে মারধরের ঘটনায় আটক ৪

রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে রাজধানীর বনানী এলাকা তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে ডিবির এডিসি হাফিজ আল আসাদ (এডিসি গুলশান বিভাগ) বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেভাজন দুজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, সেখানে তাদের কী ভূমিকা রয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধর করা হয় হিরো আলমকে। ঘটনার সময় তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করছিলেন। হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।

হিরো আলম যখন কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন। সেসময় কিছু লোক তাকে এসে বলেন, এটা টিকটক ভিডিও করার জায়গা না, এটা ভোটকেন্দ্র, এটা গুলশান-বনানী—এই বলে তাকে মারধর শুরু করেন।

তারা হিরো আলমকে ধাওয়া দেন এবং তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। পরে একটি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান হিরো আলম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com