বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

অবৈধ জন্মনিবন্ধন, ইউডিসির ৫ উদ্যোক্তার নামে থানায় মামলা

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে
অবৈধ জন্মনিবন্ধন, ইউডিসির ৫ উদ্যোক্তার নামে থানায় মামলা

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সাতটি ইউনিয়নের মধ্যে চার ইউনিয়নে ১৫০১টি অবৈধ জন্মনিবন্ধন হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ২১৪, গুরুই ইউনিয়নে ২৫৩, জারুইতলা ইউনিয়নে ৫৪৮ ও ছাতিরচর ইউনিয়নে ৪৮৬টি নিবন্ধন হয়েছে।

এ ঘটনায় পাঁচ ইউডিসির (ইউপির ডাটা এন্ট্রি বিভাগ) উদ্যোক্তাদের নামে নিকলী থানায় মামলা করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর নিকলী থানায় মামলা দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির ইয়াকুব আলী মিলন।

মামলার আসামিরা হলেন- জারইতলা ইউনিয়নের ইউডিসি মনির হোসেন, গুরুই ইউনিয়নের ইউডিসি ছাদেক মিয়া, ছাতিরচর ইউনিয়নের আতিকুল ইসলাম, তামিমা আক্তার শিশু ও সিংপুর ইউনিয়নের ইউডিসি বুরহান উদ্দিন।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউডিসি জানান, অনিয়মের অভিযোগে পাঁচজনকে গত ৪ সেপ্টেম্বর লিখিতভাবে সাসপেন্ড করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ঘটনার পরে ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, চার সচিব ও একজন হিসাবরক্ষককে শোকজ করেছেন বলে শুনছেন। তবে শোকজের জবাব চলমান অবস্থায় কিভাবে ইউডিসিদের নামে মামলা দেয়া হলো তা রহস্যজনক। এই মামলায় প্রকৃতপক্ষে অপরাধী চেয়ারম্যান ও সচিবরা। আসামি তারা না হয়ে আমাদেরকে ফাঁসাতে সাক্ষী হয়েছেন। একজন উদ্যোক্তা বলেন, চেয়ারম্যান, সচিবগণ ইউডিসিদের কাছ থেকে কিভাবে টাকা নিয়েছে, তাদের ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের লেনদেন চেক করে দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ইউডিসিদের ব্যবহার করা হয়েছে প্রলোভনে ফেলে। সময় মতো প্রয়োজনে সংবাদ সম্মেলন করে সব তথ্য তুলে ধরব, ইউডিসি এর জন্য দায়ী নয়।

জারইতলার সাবেক ইউডিসি মনির হোসেন বলেন, উদ্যেক্তাদের কাজ হলো শুধু আবেদন করা। আবেদন যেকোনো লোক করতে পারেন। তা যাচাই-বাছাই করার দায়িত্ব চেয়ারম্যান ও সচিবদের। নিরাপদ আইডি ও পাসওয়ার্ড একমাত্র সচিবদের কাছেই থাকে। তাদের স্বাক্ষরের পর জনগণের কাছে চেয়ারম্যান ও সচিব দিয়ে থাকেন। আমরা শুধু তাদের পরামর্শে আবেদনের কাজ করি। অবৈধ জন্মনিবন্ধন তৈরির বিষয়ে সাজানো মামলা থেকে মুক্তির লক্ষ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

এ ঘটনায় নিকলী উপজেলা নিবাহী কর্মকর্তা ভুয়া জন্মনিবন্ধন বাতিলের লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর সভা করেন। সভায় উপস্থিত ছিলেন- চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও গুরই ইউনিয়ন পরিষদ হিসাবরক্ষক।গত ১২ সেপ্টেম্বর ৯ জনকে পাঠানো জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের শোকজে উল্লেখ করা হয়, কথিত নিবন্ধনকারীর স্থায়ী ও বর্তমান ঠিকানা মনগড়া। অধিকাংশই বিলম্বিত জন্মনিবন্ধন (১৮ বছরের ঊর্ধ্বে)। এই মর্মে প্রত্যেককে ১০ কার্যদিবসের মধ্যে ইউএনওর মাধ্যমে জবাব দেয়ার বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানা জানা গেছে।

শোকজের বিষয়ে শনিবার ২২ সেপ্টেম্বর ছাতিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ২১ সেপ্টেম্বর জবাব দিয়েছেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সারোয়ার জাহান বলেন, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির ইয়াকুব আলী বাদি হয়ে ৫ ইউডিসিদের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত আছে। আত্মগোপনে থাকায় কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবৈধ্য জন্মনিবন্ধন বিষয়ে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মতঃ শাকিলা পারভীন বলেন, চেয়ারম্যানগন শোকজের কী জবাব দিয়েছেন তা আমি জেলা প্রসাশক বরাবরে জবাবের কপি পাঠিয়েছি।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ২০ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত শোকজকৃত চেয়ারম্যান ও সচিবদের বিষয়ে এখনো সব কাগজপত্র আমার হাতে জমা পড়েনি। শোকজের জবাবের পরিপ্রেক্ষিতে ব্যবস্থার নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com