শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ঘূর্ণিঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় এক মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় গাছের নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় ঘরের নিচে পড়ে ও গাছের ডাল ভেঙে অন্তত আরও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৬ অক্টোবর) বিকেলে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) রাতে ভাঙ্গা উপজেলায় ছোট হামিরদী ও আজিমনগর গ্রামে ঘূর্ণিঝড়ে এ ক্ষতিগ্রস্ত হয়।

ঘূর্ণিঝড়ে নিহত গৃহবধূ হলেন, উপজেলার ছোট হামিরদী গ্রামের শাহাবুদ্দিন শেকের স্ত্রী ঝর্ণা বেগম (২০)। ওই সময় তার বসতবাড়ি ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ ঘূর্ণিঝড় হয়। ঝর্ণা বেগম তখন ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। ওই সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়লে তিনি চাপা পড়েন। রাত ৯টার সময় তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে হামেরদী গ্রামে ঘূর্ণিঝড়ে এলাকার শতাধিক বাড়িঘর, গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়।

এছাড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহাসড়কের ওপর গাছপালা ভেঙে পড়লে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঘূর্ণিঝড়ের সংবাদ পেয়ে শুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় হামিরদী ইউনিয়ন ও আজিমনগর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মধ্যে ১০ কেজি চালসহ ডাল, তেল, আটা ও লবণ প্রদান করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন জানান, ঘূর্ণিঝড়টি মাত্র ২ মিনিটের মধ্যে ব্যাপক তাণ্ডব চালিয়ে ২টি গ্রাম লণ্ডভণ্ড করে দেয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হচ্ছে। পরবর্তীতে এদেরকে আরও সাহায্যের ব্যবস্থা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com