কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক আবু খালেদ পাঠান (৮৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকার আনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজসহ নানা শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
কিশোরগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হিসেবে মরহুমের মরদেহ আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়। এরপর ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে যোহর নামাজের পর জানাজা শেষে জেলা শহরের সতাল এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছবি: সংগৃহিত
কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সহ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন সংগঠন মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান। এইসময় স্ত্রী, পুত্র, কণ্যা এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র সহ শহরের সব শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।