শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ট্রেন দুর্ঘটনায় ভৈরবের পোস্ট মাস্টার জাহাঙ্গীর নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে
ট্রেন দুর্ঘটনায় ভৈরবের পোস্ট মাস্টার জাহাঙ্গীর নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভৈরব পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির জাহাঙ্গীর (৫৫)।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন করিব জাহাঙ্গীর কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের বাসিন্দা। ভৈরব পোস্ট অফিসে কর্মরত ছিলেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে অফিস শেষ করে সহকারী পোস্ট মাস্টার হুমায়ুন কবির ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেনে নরসিংদীর বাসায় ফিরছিলেন। এ সময় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হন।

নিহতের চাচা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. শামসুদ্দিন হায়দার বলেন, জাহাঙ্গীর পরিবার নিয়ে নরসিংদীতে থাকতেন। কুলিয়ারচরের নিজ বাড়ি থেকে এগারসিন্ধুর ট্রেনে চড়ে নরসিংদীর বাসায় ফিরছিলেন তিনি।

উল্লেখ্য, কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অন্তত অর্ধশত আহত হয়েছেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় এগারোসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com