শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাবনায় বিলে বজ্রপাতে একসঙ্গে ৬ তরুণের মৃত্যু, আহত ৩ তিন মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ঈশাখা সাহিত্যপত্রের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য আসর

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ঈশাখা সাহিত্যপত্রের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য আসর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক ঈশাখা সাহিত্যপত্রের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাহিত্য আড্ডার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। পাকুন্দিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মুঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন, জেলা বেসরকারী গণগ্রন্থাগারের সভাপতি মো. রুহুল আমীন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সহ-সভাপতি তরিকুল হাসান শাহীন, সাংবাদিক হুমায়ূন কবীর প্রমুখ।

কবি ওয়াজেদ নবীর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কবি আসিফুজ্জামান খন্দকার, আঞ্চলিক কবি শেখ নজরুল ইসলাম, কবি আবদুর রহমান, সাজিদুল ইসলাম সেলিম, কবি ও গীতিকার মর্তুজা জামাল, গোলাপ আমিন, আল আজাদ, হামিদুর রহমান, আমিন সাদিক, মুখলেছুর রহমান আকন্দ, জিয়াউল হক বাতেন, এম হাবিবুর রহমান, মলং আলীমুর বারী রাজিব, নূর মোহাম্মদ রাছেল, আলমগীর অলিক, রফিকুল ইসলাম খোকন, রুহুল আমীন কিশোরী, সুমন সরকার প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠাপোষকতায় ছিলেন ঈশাখা সাহিত্যের সাধারণ সম্পাদক আফসার আশরাফী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com