সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার

সাবের হোসেনের বাসায় পিটার হাসের বৈঠক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে
সাবের হোসেনের বাসায় পিটার হাসের বৈঠক

প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় দুই ঘন্টাব্যাপী বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উল্টো পাশে সাবের হোসেনের বাসায় এ বৈঠক হয়।

এদিকে দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকাল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান পিটার হাস। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। সাবের হোসেন চৌধুরীও বাসা থেকে বের হননি।

কী নিয়ে আলোচনা হয়েছে, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি। ধারণা করা হচ্ছে, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান হতে পারে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com