শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
পিকআপ-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু

ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকাআপভ্যানের সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে ফেনির ফুলগাজীর মুন্সিরহাট-আমজাদহাট সড়কের শনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা চৌদ্দগ্রামের চিওড়া এলাকার আকবর হোসেনের ছেলে আনাস ও ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের হাড়ি পুষ্কুরনি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে অটোরিকশার চালক মোহাম্মদ সাইফুল ইসলাম (২৫)।

পুলিশ জানায়, শনিবার সকালে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজার থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে মুন্সিরহাট-আমজাদহাট সড়ক দিয়ে আমজাদহাট ইউনিয়ন বাজারের দিকে যাচ্ছে। অটোরিকশাটি শনিরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পিকাআপ এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজিতে থাকা চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আট মাসের শিশু আনাস ও অটোরিকশাচালক মোহাম্মদ সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যান ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সিরহাট শনিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে আহতদের নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। এই ঘটনায় পিকআপভ্যান চালক শাহীনকে (২৭) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com