বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

মনোনয়ন জমা দিলেন আব্দুল কাহার আকন্দ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
মনোনয়ন জমা দিলেন আব্দুল কাহার আকন্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ।

তিনি কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে আওয়ামীলীগ থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন। গতকাল ২৯ নভেম্বর বিকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ওয়াহিদুজ্জামানের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এই সময় কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মোস্তাকুর রহমান, সাবেক চেয়ারম্যান লায়ন আলী আকবর, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইসরাফিল, পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, সাবেক ভিপি দুলাল বর্মণ, সিদ্দিকুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি নারায়ন দত্ত প্রদীপ প্রমুখসহ কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফছিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়পত্র বাছাই হবে ১-৪ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com