বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে মাসব্যাপী বালকদের ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মাসব্যাপী বালকদের ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসর্চী ২০২৩-২৪ এর আওতায় (অনূর্ধ্ব -১৫) বালক মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচী-২০২৪এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী) শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে সমাপনি অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জেড.এ সাহাদাৎ হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশন সহ সভাপতি, এ, কে, এম ফারুক, ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইদুল হক শেখার, কিশোরগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ তারেক কামাল, কিশোরগঞ্জ ভোরের ডাক ফুটবল এসোসিয়েশন সভপতি নুরুল ইসলাম নুরু।

ফুটবল প্রশিক্ষণে ১২০ জন খেলোয়াড় হতে বাছাই করে ৩০ জন প্রশিক্ষণার্থী কে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে জার্সি ও সনদপত্র বিতরন করা হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন এস এম মাজহারুল ইসলাম পল্টু, আজিম উদ্দিন আলো, লিংকন দাস, হুমায়ুন কবির অমি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com