শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট তাড়াইলে ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা পাকুন্দিয়ায় ২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে

পাকুন্দিয়ায় মাদরাসার অধ্যক্ষের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদরাসার অধ্যক্ষের বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বারাবর সিনিয়র মাদসার অধ্যক্ষ কাজী মাওলানা আ. হাই আল হাদীর ওপর হামলা ও তার বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহ গেইটের সামনে এলাকাবাসির ব্যানারে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে এলাকাবাসির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশ নেয় উপজেলার বেশকয়েকটি মাদরাসার সুপার-অধ্যক্ষ, কাজি ও শিক্ষক-শিক্ষার্থী। এ সময় অধ্যক্ষ আল হাদীর বাড়িতে হামলাকারিদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদরাসার সুপার মো. গোলাম রাব্বানী, বারাবর সিনিয়র মাদরাসার সহকারি অধ্যক্ষ মাওলানা আ. রহিম ও সহকারি অধ্যাপক আতাউর রহমান নোমানী, কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির উপদেষ্টা মাওলান সিরাজ উদ্দিন, সভাপতি মাসুদুল আলম হারুন, সাধারণ সম্পাদক এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক মাওলানা অলি উল্লাহ রব্বানী প্রমুখ।

উল্লেখ্য যে, উপজেলার বারাবর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ ও কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা আ. হাই আল হাদীর সঙ্গে পাশের বাড়ির ফজর আলী গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। সম্প্রতি আল হাদীর পক্ষে মামলার রায় দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী গত ৩১ জানুয়ারি উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার একদল পুলিশসহ সরেজমিনে গিয়ে আল হাদীকে জমির দখল বুঝিয়ে দিয়ে লাল পতাকা পুতে দেন। এর জেরে ওই দিন বিকেল ৩টার দিকে প্রতিপক্ষ ফজর আলীর নেতৃত্বে একই এলাকার আপন মিয়া, সুজন মিয়া, কদ্দুছ মিয়া ও পাপ্পু মিয়াসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আল হাদীর ওপর হামলা ও তার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এছাড়াও সন্ত্রাসীরা মাদরাসা অফিসে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিবাহ ও তালাক রেজিষ্ট্রি করণের বহিসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অধ্যক্ষ আ. হাই আল হাদী কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. আছাদুজ্জামান টিটু বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ১ ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছিল। তবে বাড়িঘর ভাঙচুরের বিষয়ে এখনও থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com