মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

রাজশাহী বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এপিএ সংক্রান্ত কর্মশালা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
রাজশাহী বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এপিএ সংক্রান্ত কর্মশালা

জনসেবার মান উন্নয়নে রাজশাহী বিভাগের মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হামিদুল হক ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। কর্মশালায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়ন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিষয়ে উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব এএসএম ফেরদৌস এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণয়নের গাইডলাইন উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব খোরশেদ আলম খান।

এছাড়া বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের  ২০২৪-২৫ অর্থ বছরের খসড়া মডেল এপিএ উপস্থাপন  করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।

কর্মশালায় রাজশাহী বিভাগের ৬৭ উপজেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, ৮ জেলার ৮ জন এপিএ টিম লিডার, ৮ জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এপিএ টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com