সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

স্পেনের তারকাকে মেসির গোসল করানোর ছবি ভাইরাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
স্পেনের তারকাকে মেসির গোসল করানোর ছবি ভাইরাল

স্পেনের তারকা লামিন ইয়ামালকে মেসি গোসল করাচ্ছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, সঙ্গে শিশুর মা-ও রয়েছেন।

স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালের বয়স মাত্র ১৬। এই বয়সেই ইউরোয় স্পেন দলের অন্যতম আস্থার জায়গা হয়ে উঠেছেন। ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়েও আলো ছড়াচ্ছেন।

এর মধ্যেই বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের ছোটবেলার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেই ছবিতে কী আছে? ছবিটিতে দেখা যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি বাথটাবে এক শিশুকে গোসল করাচ্ছেন, সঙ্গে শিশুর মা-ও রয়েছেন। শুরুতে অনেকে ছবিটির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করলেও দ্রুতই জানা যায় ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইয়ামালের বাবা।

এই ছবি পোস্ট করে ইয়ামালের বাবা মুনির নাসরুই ক্যাপশনে লিখেছেন, ‘দুই কিংবদন্তির শুরু।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেন দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো-ও। ছবির সত্যতা নিশ্চিত করে স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও স্পোর্ত জানায়, ঘটনাটি হয় ২০০৭ সালের শেষ দিকে না হয় ২০০৮ সালের শুরুর দিকের। মেসির বয়স ২০ বছর আর ইয়ামাল তখন ৬ মাস বয়সি।

সে সময় প্রতি বছর চ্যারিটি ক্যালেন্ডার প্রকাশ করতো বার্সেলোনা। সে ক্যালেন্ডারে বার্সেলোনার ফুটবলারদের বিভিন্ন ভালো কাজের ছবি তুলে ধরা হতো। তার অংশ হিসেবে ফ্রেমবন্দী হয়েছিলেন শিশু ইয়ামাল ও আর্জেন্টাইন কিংবদন্তি।

ল্লেখ্য, ক্যারিয়ারের দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়ে ২০২১ সালে ক্লাবকে বিদায় জানান লিওনেল মেসি। এর বছর দুয়েক পর স্প্যানিশ ক্লাবটির মূল দলে জায়গা হয় ইয়ামালের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com