সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে তাহের মিয়া (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০আগষ্ট) বিকেলে ভৈরবের কালিকাপ্রসাদ গ্রামের পূর্ব নয়াহাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তাহের মিয়া স্থানীয় পূর্ব নয়াহাটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। এমন দূর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কৃষক তাহের মিয়া বাড়ির পাশে রেললাইন সংলগ্ন মাঠে যাচ্ছিলেন গরু আনতে। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী “আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস” ট্রেনটি ভৈরবের কালিকাপ্রসাদ এলাকা অতিক্রম করার সময় অসচেতনতা বশত ট্রেনের নিচে কাটা পড়েন।

এলাকাবাসীর ভাষ্যমতে সত্তর বছর বয়সী নিহত তাহের মিয়ার শ্রবণশক্তি তুলনামূলক দূর্বল ছিলো। যারফলে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি এবং দূর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই মারা তিনি। পরে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।

এবিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলীম হোসেন জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের লোকজন স্বপ্রনোদিত হয়ে লাশ দাফন কাফন করেন। এছাড়াও এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com