সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

অন্যায়ভাবে বাঁধ নির্মাণ ও পরিকল্পিতভাবে বন্যার উদ্দেশ্যে বাঁধ খুলে বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ভৈরবের সচেতন নাগরিক সমাজ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড়ে এসব কর্মসূচী পালন করা হয়।

প্রতিবাদ সভায়, মুফতি বশির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি জাবের, মাওলানা সাইফুল ইসলাম ছাহেল, মাদ্রাসা শিক্ষক হারুনুর রশিদ, মাওলানা মুছা মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, ভারত কখনোই আমাদের বন্ধু নয়। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর তাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে ভারত সরকার। এছাড়াও নতুন সরকারকে বিপদে ফেলতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। সর্বশেষ ফারাক্কা ও তিস্তাসহ বিভিন্ন বাঁধের গেইট খুলে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশে বন্যার সৃষ্টি করে সাধারণ মানুষকে দুর্দশায় ফেলেছে। তারা বলেন, ভারতের আর কোন ষড়যন্ত্র সহ্য করা হবেনা।

এসময় বক্তারা হুশিয়ার সাবধান, ভারত দালালেরা। আবার যদি মানুষ মারে, সেভেন সিস্টার্স থাকবে নারে-সহ নানা প্রতিবাদি শ্লোগান দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com