রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা মামুনুল হক

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা মামুনুল হক

বিএনপি, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এলডিপি, এনবিপি, এবি পার্টিসহ সকল রাজনৈতিক দলের উদ্দেশ্য মামুনুল হক বলেন, আমাদের পারস্পারিক প্রতিযোগীতার সময় এখনো অনেক বাকি আছে। এখনো আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের বিরুদ্ধে সকল প্রকার প্রতিযোগীতামূলক কার্যক্রম বন্ধ করে ঐক্য ও সংহতি-কে মজবুত করার খোলা আহবান জানান তিনি।

এছাড়াও আদালত চত্বরে যেসব আইনজীবি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফেরাতে স্লোগান দিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের কাঠগড়ায় না হয় জনতার আদালতে বিচারের মুখোমুখী করার দাবি জানিয়ে বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মামুনুল হক আরো বলেন, ইতোমধ্যে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। ইন্টারপুলে রেড এলার্ট জারি করে শেখ হাসিনাকে ধরে এনে মীর মুগ্ধ-আবু সায়িদ-দের হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব হাজী আসমত কলেজ মাঠে এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক। ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের গণহত্যার বিচার দাবি এবং নৈরাজ্যের বিরুদ্ধে জাগরণ সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব-১ মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব-২ মাওলানা আব্দুল আজিজ।

এছাড়াও বাংলাদেশ খেলফত মজলিস ভৈরব উপজেলা শাখার আহবায়ক মাওলানা আব্দুল্লাহ আল আমীনের সভাপত্তিত্বে সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংরাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। এছাড়াও সমাবেশে নরসিংদী, ব্রাক্ষ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার নেতৃবৃন্দসহ ভৈরবের কয়েক হাজার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com