রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস উদযাপিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস উদযাপিত

রাজশাহীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকালে রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস উদযাপিত

সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

এছাড়া সভায় এফডব্লিউ এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম, পার্লার ওনার্স এসোসিয়েশন, রাজশাহীর সভাপতি রোখসানা হুদা প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে বক্তারা নিরাপদ অভিবাসনে করনীয় বিষয়ে আলোকপাত করেন এবং দক্ষতা অর্জনপূর্বক বিদেশ গমনের পরামর্শ দেন।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টিটিসি’র ফুড এন্ড বেভারেজ ইউনিটের ইনচার্জ শামীমা ডেইজি।

এছাড়া সেমিনার শেষে বিশ্ব শেফ দিবস ২০২৪ উপলক্ষে কেক কাটা হয় এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে মহিলা টিটিসি’র ট্রেইনার, প্রশিক্ষণার্থী এবং রাজশাহীর বিশিষ্ট শেফবৃন্দ অংশগ্রহণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com