শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামী চন্দন ভৈরবে গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন (৩৫) কে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় ভৈরব থানার ওসি মোঃ শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতকে আজ বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে চট্রগ্রাম কোতায়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। তিনি পেশায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঝাড়ুধার ছিলেন।

ওসি মো. শাহিন মিয়া জানান, প্রধান আসামী চন্দন তিনি ভৈরবে অবস্থান করছেন গোয়েন্দা সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে আমরা সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নিয়ে রাত পৌনে বারটার দিকে তাকে রেলওয়ে স্টেশনের পানির টাংকি এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হই।
ওসি আরও বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের হরিজন পল্লিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার পরিকল্পনা ছিল, রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবে। এরই মধ্যে আমরা তাকে গ্রেপ্তার করি।
উল্লেখ্য গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার ১নং আসামি চন্দন। এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com