শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

হোসেনপুরে রাতের আধাঁরে কৃষকের জমি থেকে পাকা ধান চুরি

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে রাতের আধাঁরে কৃষকের জমি থেকে পাকা ধান চুরি
কিশোরগঞ্জের হোসেনপুরে রাতের আঁধারে এক কৃষকের জমির পাকা কাটা ধান  নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক চন্দুমিয়া ও স্ত্রী মোছাঃ শামসুন্নাহার । স্থানীয়রা জানান, উপজেলার জিনারী ইউনিয়নের চর জিনারী গ্রামের কৃষক চন্দু মিয়া  কিছু নিজস্ব জমি  সম্পত্তি রয়েছে।  আরো কিছু জমি   চর জিনারী মৌজা , দাগ নং-৭১৯,৭২০,৫৯১ থেকে  প্রায়  ৮৫ শতক জমি তার পিতা নিজাম উদ্দিনের কাছ থেকে  লিখিত ভাবে স্বাক্ষী গণের মধ্যেমে  ৪ লক্ষ ৫০ হাজার টাকায় বন্ধক রাখেন ।
কৃষক চন্দু মিয়া  বলেন, ২০১৯ সাল ধরে উক্ত জমি আমি ভোগ দখল করে আছি। হঠাৎ আমার বন্ধকী  জমির উপর কুদৃষ্টি পড়েছে তারেই সহধর ভাই মানিকের। জমির টাকা ফেরত না দিয়ে  মানিক ও তার পিতা নিজাম উদ্দিন   বিভিন্ন হয়রানী ও মিত্যা মালা দিয়ে  সে জমি জবর দখলের চেষ্টা করে ছিলো।   গত  শুক্রবার রাতের  আঁধারে ট্রাক দিয়ে আটি বাধাঁ ধান  চুরি করে কয়েক দফা  নিয়ে যাবার সময় এলাকাবাসী দেখে ফেলায় মানিক সহ আরো দশ বারো জন  ট্রাক রেখে পালিয়ে গেলেও  আটক হন  চালক রানা মিয়া।  এ ঘটনায়  থানায় লিখিত অভিযোগ দায়ের করা  হবে বলে জানান চন্দু মিয়া । বিষয়টি নিষ্পত্তির  জন্য আগে কয়েক দফা সালিশী বৈঠকে সমধান  হলেও মানিক ও তার চোর বাহিনী নিয়ে রাতের আঁধারে চুরি করে  জমির পাকা কাটা ধান  নিয়ে যায়।  এতে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ট্রাক চালক রানা মিয়া জানান, আমি গরীব মানুষ ট্রাক চালিয়ে জীবনযাপন করি, মালিক বলেছে রাতে ধান নিতে হবে মানিকের বাড়িতে তাই আমি  নিতে এসেছিলাম কিন্ত সবাই আমাকে রেখে পালিয়ে গেলে বুঝতে পারি এ গুলো চুরির ধান। 
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জমির বিভিন্ন স্থানে  আটি বাঁধা  ধান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।  খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হোসেনপুরন থানা পুলিশ।
অভিযোগের ব্যাপারে মানিকের সাথে  যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com