শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে ৩ নারীসহ ৫জন নিহত

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে
ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে ৩ নারীসহ ৫জন নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিক্সার ত্রীমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিন নারীসহ ৫জন নিহত হয়েছেন। আজ ১৬ডিসেম্বর, সোমবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৫জনের মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশের হাতে হস্থান্তর করে। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

জানা যায়, সোমবার সকাল সোয়া ৯ টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলকুটি থেকে সিএনজি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভৈরবের উদ্দেশ্যে আসছিল। একই পথে ভৈরবের উদ্দেশ্যে আসছিলো নরসিংদী থেকে ছেড়ে আসা ফ্রেশ কোম্পানির দুটি কাভার্ড ভ্যান । কাভার্ড ভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ অতিক্রম করার সময় একটি অপরটিকে ওভারটেক করার চেষ্টা করে। এমন সময় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাটি দুই কাভার্ডভ্যানের মাঝে পড়লে ত্রীমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী অটোরিকশাটি । ঘটনাস্থলেই প্রাণ হারায় সিএনজি চালকসহ গাড়িতে থাকা পাচঁজন।

দূর্ঘটনার ফলে এ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারনসহ দূর পাল্লার যানবাহন। দূর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক দুই কাভার্ডভ্যান চালক। দুই কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এছাড়াও ঘাতক চালকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাজু মিয়া।

ভৈরব ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোঃ আল আমিন জানান, সকাল সোয়া ৯ টার সময় জগন্নাথপুর এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে ৫ যাত্রী নিহত হয়। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। নিহতদের কারো পরিচয় বেলা ১১ টা পর্যন্ত জানা যায়নি।

নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com