মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় এই আয়োজন সম্পন্ন হয়।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে প্রতিযোগিতা উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। 

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো: মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।

কিশোরগঞ্জে দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

৬টি স্কুল ও ২টি একাডেমি সহ ৮০ জন বালক/বালিকা নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। দাবা খেলায় বালিকা ইভেন্টে চ্যাম্পিয়ন হয় মাহজাবিন এবং বালক ইভেন্টে ফাহিম ফয়সাল। অপরদিকে কাবাডি প্রতিযোগিতার ফাইনালে কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ মডেল হাই স্কুল।

সকল ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং ৫ জন প্রতিভাবান খেলোয়ার বাঁচাই করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com