শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোসেনপুরে ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে মতবিনিময়

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে
হোসেনপুরে ইউনিয়ন বিএনপি'র দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে মতবিনিময় 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল (নির্বাচন) আগামী রবিবার (২ ফেব্রুয়ারি) ২০২৫ উপলক্ষে মতবিনিময়  করেছে সভাপতি-সাধারণ সম্পাদক-সাংগঠনিক সম্পাদক মামুন প্যানেলের প্রার্থীরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯ ঘটিকায় গোবিন্দপুর বাজারে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুল মোমেনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী (হাঁস প্রতীক) এর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক প্রার্থী (চেয়ার প্রতীক) এর মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রার্থী (ফুটবল প্রতীক) এর মাহফুজ রানা। অপর প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে (হাতি প্রতীকে) মাহবুবুর রহমান খোকন (আনারস প্রতীকে) সাধারণ সম্পাদক পদে জিয়াউদ্দিন, (মোরগ প্রতীকে) সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম প্রতিদ্বন্দিতা করছেন।
আয়োজিত মতবিনিময় সভায়  আরও বক্তব্য রাখেন ইউনিয়ন ও নয়টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শতশত নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্যের মাধ্যমে সভাপতি প্রার্থী মামুন বলেন, বিগত সরকারের আমলে ১৭ বছরে জেল-জুলুম অত্যাচার-নির্যাতন প্রতিনিয়তই আমার ও আমার পরিবারের উপর দিয়ে বয়ে গেছে। একের পর এক মিথ্যা-বানোয়াট মামলায় জর্জরিত হয়ে হাইকোর্ট থেকে কিশোরগঞ্জ কোর্টে দিনের পর দিন অতিবাহিত করেছি। সাধারণ সম্পাদক প্রার্থী মানিক মিয়া ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী মাহফুজ রানাও মামলাসহ পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বারবার। কাউন্সিলরদের উদ্দেশ্যে মামুন আরো বলেন আমরা যদি বিগত দিনে দলের জন্য কাজ করে থাকি তাহলে আমাদের প্যানেলকে বিজয়ী করবেন।
যারা বিগত দিনে দলীয় কোন প্রোগ্রামে অংশগ্রহণ করে নাই। যারা ইউনিয়ন বিএনপিকে দুর্বৃত্তায়নে রূপান্তরিত করেছিল যাদের নামে একটি মামলা হয় নাই তারা আজ সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক পদে দ্বিবার্ষিক কাউন্সিলে প্রার্থী হয়েছেন। বক্তব্যের শেষার্ধে সভাপতি প্রার্থী মামুন বলেন আগামী রবিবার আপনারা যে সকল নেতাকর্মীরা কাউন্সিলর হবেন সকলেই সভাপতি পদে হাঁস প্রতীকে, সাধারণ সম্পাদক পদে, চেয়ার প্রতীকে, সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে একটি একটি করে ভোট দিয়ে আমাদের প্যানেলকে বিজয়ী করলে আগামী দিনে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপিকে দুর্বৃত্তায়নের কবল থেকে মুক্ত করে একটি আদর্শ ইউনিয়ন বিএনপি উপহার দেবো ইনশাল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com