বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

কাতারের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে
কাতারের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে দোহায় এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি। আর্থনা সম্মেলনের ফাঁকে আয়োজিত এ বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সাক্ষাতে মুহাম্মদ ইউনূস কাতারের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় বাংলাদেশি সেনা সদস্যদের প্রেষণে অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ৭২৫ জন সেনাসদস্যকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে সম্মতি দেওয়ায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দু’দেশের সামরিক সম্পর্ককে আরও গভীর করবে এবং পারস্পরিক বোঝাপড়া ও প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে উভয়পক্ষই লাভবান হবে।

মুহাম্মদ ইউনূস জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা, কঠোর শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতারের সামরিক কাঠামোতে একটি শক্তিশালী অবদান রাখতে সক্ষম হবে। এই সহযোগিতা শুধু প্রতিরক্ষা খাতে নয়, দুই দেশের জনগণের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার ভিত্তিও রচনা করবে বলে তিনি মন্তব্য করেন।

চার দিনের সফরে সোমবার রাতে দোহা পৌঁছান মুহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন তিনি আর্থনা সম্মেলনে বক্তৃতা দেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এছাড়াও, কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পাশাপাশি কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানি, কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনের সহকারী প্রধান নির্বাহী নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি এবং জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com