সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

হলান্ডকে বার্সেলোনায় নেওয়ার প্রসঙ্গে লাপোর্তা, ‘জীবনে কিছুই অসম্ভব নয়’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
হলান্ডকে বার্সেলোনায় নেওয়ার প্রসঙ্গে লাপোর্তা, ‘জীবনে কিছুই অসম্ভব নয়’

আসন্ন গ্রীষ্মের দলবদলে নতুন কোন খেলোয়াড়দের দলে টানতে পারে বার্সেলোনা, তা নিয়ে কৌতূহল আছে অনেকের। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ডকে দলে নেওয়ার চেষ্টা করবে কি তারা? আপাতত তেমন কোনো পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে সম্ভাবনার কথা উড়িয়ে দেননি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।

২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে প্রথম দুই মৌসুমে গোলের বন্যা বইয়ে রীতিমতো ‘গোলমেশিনে’ পরিণত হয়ে ওঠেন হলান্ড। সেই তুলনায় এবারের মৌসুমটা যদিও তেমন ভালো কাটেনি নরওয়ের তারকার। তার দলও বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাচ্ছে মৌসুম। হান্সি ফ্লিকের হাত ধরে বদলে যাওয়া বার্সেলোনা এই মৌসুমে লা লিগাসহ জিতেছে তিনটি শিরোপা। এখন হয়তো আগামী মৌসুমের জন্য দলের শক্তি বাড়ানোর চেষ্টা করবে তারা।

সোমবার ‘টিভি৩’ তে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তার কাছে জানতে চাওয়া হয়, তারা হলান্ডকে আনার চেষ্টা করতে পারেন কি না। আপাতত সেই সম্ভাবনা উড়িয়ে দেন বার্সেলোনা প্রধান।

“যদিও জীবনে প্রায় কিছুই অসম্ভব নয়, তবে এই মুহূর্তে আমরা এই ধরনের খেলোয়াড় দলে যুক্ত করার কথা ভাবছি না, এছাড়া সে সবেমাত্র (ম্যানচেস্টার সিটিতে) তার চুক্তি নবায়ন করেছে।”

গত গ্রীষ্মের দলবদলে আথলেতিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে বার্সেলোনার দলে নেওয়ার চেষ্টার কথা শোনা গিয়েছিল। সেই প্রসঙ্গেও বললেন লাপোর্তা।

“আমরা ওই সময়ে তার কথা ভেবেছিলাম, কারণ সে দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু আমরা দানি ওলমোকে বেছে নিয়েছিলাম এবং এখন আমরা অন্য বিকল্পগুলো নিয়ে ভাবছি।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com