সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ উপদেষ্টা ও প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ উপদেষ্টা ও প্রেস সচিব

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে অবরুদ্ধ থাকা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম এবং একজন সহকারী প্রেস সচিব অবশেষে সন্ধ্যায় কলেজ এলাকা ত্যাগ করেন।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কলেজ ভবন থেকে বের হয়ে গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। এ সময় কেউ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে শতাধিক পুলিশ সদস্য কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। তবে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে উপদেষ্টারা বিকেল সাড়ে ৪টার দিকে আবারও কলেজ ভবনের ভেতরে ফিরে যেতে বাধ্য হন।

শিক্ষার্থীরা এ সময় ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’—এই ধরনের স্লোগান ও ব্যানার নিয়ে কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল কলেজ চত্বরে জানান, ‘শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে।’তবে শিক্ষার্থীরা এ ঘোষণায় সন্তুষ্ট হননি। উল্টো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করলেও, পুরো পরিবেশ স্বাভাবিক হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com